নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের এমআইএস নেট ক্লাবের ২০২৩—২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমআইএম বিভাগের ২০১৮—১৯ সেশনের শিক্ষার্থী ওয়াজিহা ইসলাম মানহা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৮—১৯ সেশনের শিক্ষার্থী নাফিস নাওয়াল।
মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিভাগের চেয়াম্যান ড. মো. জিয়াউল হক ও উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ৩১ সদদ্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষনা করা হয়।
সহসভাপতি পদে নিবার্চিত হয়েছেন নিজাম উদ্দিন ও তূর্য সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন মাসুদ রানা মিরাজ ও নাফিজা জান্নাতুল মাওয়া।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিস নাওয়াল বলেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত সকল শিক্ষকমন্ডলীর প্রতি আমাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার জন্য। আমি সততা ও নিষ্ঠার সাথে ডিপার্টমেন্টের ক্লাব এমআইএস নেট কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো।
নবনির্বাচিত সভাপতি ওয়াজিহা ইসলাম বলেন, আমি আমার দায়িত্বের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এমআইএস বিভাগের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো এবং এমআইএস নেট—এর গতিশীলতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রমের মধ্যে দিয়ে এই ক্লাব এবং বিভাগের সার্বিক উন্নয়নে চেষ্টা করে যাবো। পাশাপাশি শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরী করতে সচেষ্ট থাকবো।
উল্লেখ, ২০১৭ সালে এমআইএস বিভাগ প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম এডহক কমিটির মাধ্যমে ২০১৯ সালে এমআইএস নেট এর কার্যক্রম শুরু হয়।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments