গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ২, এ পর্যন্ত মৃত্যু ১২৮০

প্রকাশ : 07 Nov 2026
গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ২, এ পর্যন্ত মৃত্যু ১২৮০

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ২ জনের। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হামে মোট মৃত্যু হয়েছে ২ জনের।


গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা ১০৫ জন। দুটি মিলিয়ে এ পর্যন্ত হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৮০ জনের।


গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে।


একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬১ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫ জন।


প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট ভর্তির সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।


সম্পর্কিত খবর

;