ডেস্ক রিপোর্ট: আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, স্মার্ট ফোন হয়ে ওঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষত তরুণদের জন্য এই যন্ত্রটির বিকল্প খুঁজে পাওয়া কঠিন। স্মার্টফোনের মাধ্যমে তাদের নিত্যদিনের যোগাযোগ সম্পন্ন হয় এবং এটিই তাদের বিনোদনের মাধ্যম। পাশাপাশি, তরুণদের শিক্ষা বা কাজেরও সহযোগী এই যন্ত্রটি। কিন্তু সীমিত বাজেটে সুন্দর ডিজাইন, বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সম্পন্ন একটি স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। বাংলাদেশের প্রযুক্তি প্রিয় তরুণদের এমন চাহিদাকে গুরুত্ব দিতেই ইনফিনিক্সের আছে স্মার্ট সেভেন নামের একটি স্মার্ট ফোন, যার দাম ১০,০০০ টাকারও কম।
থ্রিডি টেক্সচারড অ্যান্টি ব্যাকটেরিয়াল ডিজাইন সম্পন্ন স্মার্ট সেভেনে আছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। যার সাহায্যে প্রতিদিনের কাজকর্ম স্বচ্ছন্দে সেরে ফেলাযায়। এতে আরও আছে ৩/৪ জিবির্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। বেশির ভাগ ব্যবহারকারীর জন্যই যা যথেষ্ট। তথ্যের নিরাপত্তা ও দ্রুত কাজের সুবিধার্থে ফোনটিতে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
স্মার্ট সেভেন ফোনের একটি বিশেষ ফিচার হলো এর বিশাল ৫০০০ এম এ এইচ ব্যাটারি। একবার চার্জ দিয়ে হেভি-ইউজের পরও এই ফোন সারা দিন চলবে। সেই সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকার ফলে প্রয়োজনের সময় দ্রুত চার্জ করে নেওয়া যাবে।
এই ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন। উজ্জ্বল ও পরিষ্কার এই ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য আছে ওয়াটার ড্রপনচ।
স্মার্ট ৭ ফোনের পিছনের অংশে আছে ডুয়েল-ক্যামেরা সিস্টেম। এতে রাখা হয়েছে একটি ১৩ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ক্যামেরার মাধ্যমে প্রায় সব ধরনের পরিস্থিতিতেই সুন্দর ছবি তোলা যায় এবং ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়। পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরার মাধ্যমে তোলা যায় ভালো সেলফিও।
অ্যান্ড্রয়েড-১২ ও ইনফিনিক্সের এক্স ও এস ১২ স্কিন দ্বারা পরিচালিত হয় স্মার্ট ৭। ইজার ফ্রেন্ডলি হওয়ায় এই সফটওয়্যারটি সহজে ব্যবহার করা যায় এবং এতে বেশকিছু প্রি-ইনস্টলড অ্যাপও আছে।
যারা অল্প টাকার মধ্যে দীর্ঘস্থায়ী ব্যাটারি সম্পন্ন একটি শক্তিশালী স্মার্ট ফোন খুঁজছেন, স্মার্ট সেভেন তাদের প্রথম পছন্দ হতে পারে। দারাজ মল-এ ফোনটির ৩+৩৪ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৯,৫৩৭ টাকায়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments