পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মদ আল মঈন পরাগ ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে রাসিকের কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার বেলা ১২টায় নগর ভবনে তাঁর দপ্তরে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম,ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, উপ-প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-প্রধান কর নির্ধারক মিজানুর রহমান বুলেট, ব্যবসা পরিদর্শক রেজাউল করিম, ব্যবসা পরিদর্শক গোলাম রব্বানী, মোঃ শাকিল, মোঃ রায়হানুল ইসলাম, কার্যসহকারী সানারুল ইসলাম ছবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments