দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের আদেশ অম্যান্য করে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম ওই সকল নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আদালতের আদেশ অমান্য করে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার সচেতন মহল ও গ্রামবাসী। নিয়োগ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে অভিযোগও করেছেন তারা।
এলাকাবাসী ও নিয়োগ বন্ধে আদালতে অভিযোগ দায়েরকারী পাকুড়িয়ার গ্রামের আশরাফুজ্জামান ওরফে আশরাফ মেম্বর ও গোলাম মোস্তফা জানিয়েছেন, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শুন্যপদে একজনকরে অফিস সহকারী, অফিস সহায়ক, আয়া ও নৈশপ্রহরী পদে নিয়োগের জন্য গত ২ আগষ্ট অপ্রচলিত ও অপ্রচারিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান একই এলাকার তার নিকট আত্মীয় মো. রাসেল, টুনটুনি খাতুনসহ ৪জনকে নিয়োগ দেওয়ার জন্য তড়িঘিড়ি করে তাদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করেন। একইসাথে নিয়োগ দেওয়া হবে এমন শর্তে তাদের কাছ থেকে অন্তত ৩৫ লক্ষ টাকা নিয়োগ বানিজ্যের অলিখিত চুক্তি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর পক্ষে পাকুড়িয়ার গ্রামের আশরাফুজ্জামান ওরফে আশরাফ মেম্বর ও গোলাম মোস্তফা নিয়োগ বন্ধে আদালতের স্মরণাপন্ন হোন। নিয়োগ বন্ধের আদেশ চেয়ে তারা গত ১৭ আগষ্ট কুষ্টিয়া আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক গত ২০ আগষ্ট কেন নিয়োগ বন্ধ করা যাবেনা এইমর্মে ব্যাখ্যা চেয়ে ২১কার্য দিবসের মধ্যে আদালতে হাজির হয়ে পাকুড়িয়া ম্যামিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে জবাব দেওয়ার আদেশ দেন। আদেশ প্রাপ্তির পরও তারা তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য গতকাল শনিবার ছুটির দিন নিয়োগ প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন এবং এবছর হজ্বপালন করে আসা দুর্নীতি পরায়ন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেকের মাধ্যমে নিয়োগ বোর্ডের প্রতিনিধিও চুড়ান্ত করেন।
আদালতের আদেশ অমান্য করে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম তড়িঘড়ি করে বিপুল অংকের অর্থের বিনিময়ে তাদের নিকট আত্মীয় ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়োগ বন্ধে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে ফোন দেওয়া হলে ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলেন’ বলে তিনি ফোনটি কেটে দেন।
উল্লেখ্য, পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে রেবেকা পারভীন নামে একজন মহিলা অভিভাবক সদস্য পরাজিত হয়েও ভোট জালিয়াতির মাধ্যমে তাকে অভিভাবক সদস্য নির্বাচিত করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। এলাকাবাসীর এমন অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর তেজগাঁও বিভাগ ও হাজারীবাগ থানাধীন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯১ জনকে গ্রেফতার করেছে।
ডিএ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা জনতার হাতে আটক হয়ে উত্তম-মধ্যমের শিকার ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: তেঁতুলিয়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ শাহজামাল (৩২) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের
নামাগছ গ্রামস্থ দ ...
মোংলা অফিস: জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়া এবং ন্যায্য জ্বালানি রূপান্তর সময়ের দাবি। বর্তমানে যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দ ...
সব মন্তব্য
No Comments