ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। নেতৃবৃন্দ এই সংকটকালীন সময় কর্মহীন যুবকদের তালিকা প্রণয়ন ও নগদ অর্থ সহায়তার দাবি জানান।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতালের সমর্থনে আজ ২৫ মার্চ, শুক্রবার, বিকেলে শান্তিনগর বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বি খান। বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, যুব ইউনিয়ন ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীন ভূঁইয়া, জীবন সাহা, আনোয়ার হোসেন, রফিজুল ইসলাম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দফায় দফায় বৃদ্ধি করছে। অপরদিকে করোনার অভিঘাতে ১ কোটি ৬৯ লাখ যুবক চাকরি হারিয়েছে। দেশে ৫ কোটির উপর যুবক বেকার। যারা চাকরি করছেন তাদেরও আয় বাড়েনি। এই বিষয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যখন দিশেহারা তখন সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যবসায়ী সিন্ডিকেট ও কমিশন ভোগীদের স্বার্থ দেখছে। সেজন্য বিকল্প বাজার ব্যবস্থার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলছে না। ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং চালু করছে না। সরকার গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর পাঁয়তারা করছে।
নেতৃবৃন্দ বলেন দেশের কর্মহীন হয়ে পড়া বেকার যুবকদের হাতে কাজ, দেওয়ার আগপর্যন্ত বেকার ভাতা চালু করার দাবি জানান।
নেতৃবৃন্দ আগমী ২৮ মার্চ শান্তিপূর্ণ হরতাল পালন করে সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের বিরুদ্ধে রায় ঘোষণা আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচি ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: হজযাত্রাকে সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হও ...
সব মন্তব্য
No Comments