সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ধর্ম অবমাননা,সনাতন ধর্মাবলম্বীদের হত্যা,বাড়ী-ঘর,মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে সচেতন নাগরিক কমিটি(সনাক) ও সম্মিলিত সমাজিক আন্দোলন,জামালপুর জেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর সকাল ১০ টায় শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক,তরঙ্গ মহিলা কল্যান সংস্থা,সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়,হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,জামালপুর পুজা উদযাপন পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রানী চক্রবর্তী,সাংস্কৃতিক কর্মী সুমন মাহমুদ,হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রমেণ বণিক,ভারপ্রাপ্ত সভাপতি লক্ষীকান্ত পন্ডিত,জামালপুর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়,সভাপতি রানু সোম,উদীচী জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক গৌতম সিংহ সাহা,সম্মিলিত সামাজিক আন্দোলন,জামালপুর জেলা শাখার সভাপতি মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,সনাক সহ-সভাপতি অধ্যাপক কায়েদ-উজ-জামান প্রমূখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন আশরাফুজ্জান স্বাধীন।
মানববন্ধনে বক্তারা বলেন,ইতিহাস বলে বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রতির দেশ। এই দেশে একটি কুচক্রী মহল বারবার সম্প্রতি নষ্ট করার চেষ্টা করেছে। গত দুর্গাপূজায় কুমিল্লায় একটি পুজা মন্ডবে কোরআন অবমাননার নামে সারাদেশে হত্যাসহ,হিন্দু বাড়ী-ঘর,মন্দির,ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালান হয়। এই হামলা,ভাংচুর,হত্যা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রনোদিত। আমরা দেখছি রাজনৈতিক দলগুলি এই হামলার পর থেকে একে অপরকে দোষারোপ করে আসছে। এই সুযোগে ইকবাল কাহিনী তৈরী করে এর বিচারকার্য যেন ধামাচাপা না পরে যায়।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments