বিশেষ প্রতিবেদক, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান পদে রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু তালেব বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এর আগে বুধবার (২৯ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
ভোট শান্তিপূর্ণ, শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রশাসন দিনভর তৎপর ছিলো। ভোট চলাকালে ৩টি কেন্দ্রে ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়।
ভানুলাল রায় মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১০৩৪। ভানু লাল রায় ৫ হাজার ৭৯৩ ভোটে বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের জননন্দিত উপজেলা চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেবের কনিষ্ঠ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন। তিনি ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা ও জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেনের সহধর্মিণী হাজেরা খাতুন ৫০৭৩৩ ভোট নির্বাচিত হয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪,৫০১ ও কবিতা দাশ পেয়েছেন ২৪,১৮৮ ভোট।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৮২ জন। নারী ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৬১ জন।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments