ডেস্ক রিপোর্ট : দেশের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ২ মে সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩ মে মঙ্গলবার থেকে পবিত্র শাওয়াল মাস শুরু হবে। ফলে আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
১ মে সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন ১ মে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments