রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বিষাক্ত সাপের দংশনে তাহামুল ইসলাম তাজ নামের ছয় বছরের ফুটফুটে নিস্পাপ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তাজ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের পুলিশ দম্পত্তি কনস্টেবল সিফাত কাজী ও তানজিলা আক্তারের কনিষ্ঠ ছেলে। পুলিশ কনস্টেবল সিফাত কাজী ভোলায় ও তানজিলা আক্তার ঝালকাঠিতে কর্মরত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদারকাঠি গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। প্রিয় দাদির সঙ্গে তাজ তার ফুফুর বাড়ি পটুয়াখালীতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মভিরু তাজ ফুফুর বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে যেতে চেয়েছিল। গুড়িগুড়ি বৃষ্টির কারনে মসজিদে যেতে পারেনি সে। হঠাৎ তাজের ডাক-চিৎকার শুনে মাগরিবের নামাজরত তার ফুফু পারভীন দৌঁড়ে গিয়ে দেখতে পান কালো রাঙের একটি সাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং দংশনে তাজের ডান পা থেকে রক্ত ঝড়ছে। তাৎক্ষনিক তাজকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফোঁটার আগে অঙ্কুরে ঝড়ে পড়া ফুলের মত তাজের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। প্রাণপ্রিয় ছেলেকে হারিয়ে বাবা-মা ও নাতিকে হারিয়ে দাদি পাগল প্রায়। গোটা এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্বজনদের আহাজারি ও কান্না-বিলাপ সবাইকে অশ্রুজলে ভাসাচ্ছে।
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
সব মন্তব্য
No Comments