স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন। আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর সদ্য গঠিত মন্ত্রী পরিষদের সদস্যদেন নিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি।
এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় তাঁর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল ১৭ ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের নিয়ে শপথ পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে সংসদীয় দলের সভায় সংসদীয় নেতা নির্বাচিত হন।
ওই বিকেলে জাতীয় সংসদরে দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই মঞ্চে ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments