আজ পবিত্র আশুরা।

প্রকাশ : 16 Jul 2024
আজ পবিত্র আশুরা।

ডেস্ক রিপোর্ট: আজ পবিত্র আশুরা। দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারেদেশে পালিত হবে।

কারবালার 'শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল' এই দিনটি মুসলিম সমপ্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ।ত্যাগ ও শোকের পতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্ব গুরুত্বের সাথে পালন করেন।

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন জাতীয় পত্রিকা বিশেষ নিবন্ধ প্রকাশ করেছেন। বেতার ও টেলিভিশন এবং বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

আজ বাদ জোহর বায়তুল মুকারম জাতীয মসজিদে ইসলামী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।



সম্পর্কিত খবর

;