ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৪

প্রকাশ : 12 Dec 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত  ৩৪৪



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৪১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৬২ জন ও নারী ২৭৯ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২১৬ জন ও নারী ১২৮ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৭ হাজার ৯৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৮০৩ জন ও নারী ৩৬ হাজার ১৪৪ জন।


 

সম্পর্কিত খবর

;