স্টাফ রিপোটার: টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত হাওর, দ্বীপ ও দুর্গম পার্বত্য অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিটিআরসি‘র সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) থেকে ২০২৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ৫০৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের অধীন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপনে ৪৪ কোটি ৪৪ লাখ টাকা, টেলিটকের মাধ্যমে ৩৮০ কোটি টাকা ব্যয়ে হাওর ও দ্বীপাঞ্চলে ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন, টেলিটকের মাধ্যমে হাওর বাওরের দ্বিতীয় স্তরের প্রকল্প সম্প্রসারণ, বিটিসিএল এর মাধ্যমে ৪৫০ কোটি টাকা ব্যয়ে হাওর-বাওর ও প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ওয়াইফাই সম্প্রসারণে প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশের প্রত্যন্ত দুর্গম ও উপকুলীয় এলাকায় বিভিন্ন জনপদ ও স্থাপনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে সংযোগ স্থাপনে ৪৪ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে এবং সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করণে ৮৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও উপকূলীয় পার্বত্য ও অন্যান্য দুর্গম এলাকায় টেলিটকের মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণে ৫২০ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থে বাস্তবায়িত এসকল প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সামাজিক দায়বদ্ধতা তহবিলর কাউন্সিলের সভা রোববার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা তহবিল কাউন্সিলের সভাপতি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৬তম এ সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এ এন এম জিয়াউল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ. এ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এস এম ফরহাদ, বিটিসিএল‘র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, আইএসপিএবি‘র সভাপতি ইমদাদুল হক এবং সংশ্লিষ্ট প্রকল্প সমূহের প্রকল্প পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা তহবিল কাউন্সিলের সদস্য সচিব বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার নাসিম পারভেজ এর সঞ্চালনায় প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের অগ্রগতি সভাকে অবহিত করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সচল রাখতে ডাক ও টেরিযোগাযোগ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সচল রাখতে আগাম প্রস্ততি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসওএফ‘র প্রতিটি অর্থ দুর্গম অঞ্চলসহ দেশের সুবিধা বঞ্চিত মানুষের ডিজিটাল প্রযুক্তি সেবা নিশ্চিত করতে যথাথথ ব্যবহারে প্রকল্প পরিচালকদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার জন্য জাতীয় জরুরী টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে অভিমত ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ ও তা যাচাই বাছাই করে বাস্তবায়নের মাধ্যমে যে কোন দুর্যোগে দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিসেবা নিশ্চিত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় গৃহীত প্রকল্পসমুহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments