মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী টেলিভিশন ক্যামেরা সংবাদকর্মীরা। শুক্রবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহীতে কর্মরত সংবাদকর্মীরা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামালার শিকার ছয়জন সাংবাদিক এর উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।
৭২ ঘন্টর মধ্যে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে ও বিবৃতী দিয়ে ক্ষমা চাইতে হবে অন্যথায় বিএনপির নিউজ বয়কট করা হবে বলে হুসিয়ারী দেন তারা।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন আক্তারুজ্জামান লেলিন, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন আবদুস সালাম, দীপ্ত টেলিভিশনের রফিকুল ইসলাম, এসএ টিভির ক্যামেরাপার্সন আবু সাঈদ, জিটিভির ক্যামেরাপার্সন খোকন এবং নিউজ২৪ এর ক্যামেরাপার্সন বাপ্পী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ শিবলি নোমান, নিউজ ২৪ টেলিভিশনের ষ্টাফ রির্পোটার কাজী শাহেদ,রাজশাহী টেলিভিশন জানালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মাইনুল হাসান জনি, রাজশাহী ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনরে সভাপতি আসাদুজ্জান আসাদ, আহত সাংবাদিক আক্তারুজ্জামান লেলিন, নিউজ ২৪ এর সামিউল হাসান বাপ্পি,মাছরাঙা টেলিভিশনের মাহফুজুর রহমান রুবেল।
এছাড়া ও উপস্থিত ছিলেন আব্দুল জাবীদ অপু,শহিদুল ইসলাম দুখু ,মোস্তাফিজুর রহমান মিশু,মোস্তাফিজুর রহমান সোহান, সুমন শেখ, রায়হানুল ইসলাম সহ সংবাদকর্মী বৃন্দ।
মানববন্ধনে সভাপতিত্বে করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার জাফর ইকবাল লিটন।
এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেলিমা রহমান। তাঁর সামনেই সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাই। এ ঘটনা কারা ঘটিয়েছে বুঝতে পারছি না। বিএনপি একটি বৃহৎ দল। ভুলত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ছোট ভাইদের।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments