ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে ১লা এপ্রিল সকল মহানগর ও জেলায় ও ৮ এপ্রিল শনিবার সকল মহানগরের থানা ও জেলার উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।শুক্রবার ২৪ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেছেন ।
শুক্রবার ২৪ মার্চ এক বার্তায় গণমাধ্যমকে এতথ্য জানিযেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু।
গণমাধ্যমকে পাঠানো কর্মসূচিতে বলা হয়েছে:
১লা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিন্মোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি মানববন্ধন/অবস্থান কর্মসূচি।
এর মধ্যে ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগ, ১০ এপ্রিল, রাজশাহী ও সিলেট বিভাগ, ১১ এপ্রিল, খুলনা ও কুমিল্লা বিভাগ, ১২ এপ্রিল, ঢাকা ও বরিশাল বিভাগ এবং ১৩ এপ্রিল, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ।
এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সকল জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শেণী পেশার মানুষের সহিত মতবিনিময় সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments