ডেস্ক রিপোর্ট: ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধাক্কা। ১১৫টি আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটি অধিকাংশ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক। শুক্রবার ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্বাধীন প্যানেল তাদের সিদ্ধান্তে পৌঁছেছে এবং একটি ছাড়া বাকি সব অভিযোগে ক্লাবকে দোষী পাওয়া গেছে। তবে শাস্তি এখনো নির্ধারণ হয়নি।
বিবিসি জানিয়েছে, প্রিমিয়ার লিগ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ম্যানচেস্টার সিটিও সরাসরি প্রতিবেদনের সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। বরং ক্লাব একটি বিবৃতিতে বলেছে, "প্রিমিয়ার লিগের প্রক্রিয়া এখনো চলমান, গুরুত্বপূর্ণ কিছু অংশ সম্পন্ন হওয়া বাকি এবং এটি কঠোর গোপনীয়তার অধীন। ক্লাব আট বছর ধরে যথাযথ প্রক্রিয়াকে সম্মান করেছে এই ভিত্তিতে যে প্রিমিয়ার লিগ বোর্ড ও নির্বাহী একটি স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায্য নিয়ন্ত্রক হিসেবে আচরণ করবে।"
বিবিসি স্পোর্টকে আরও জানানো হয়েছে, দোষী সাব্যস্ত হলে সিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। অন্যান্য প্রিমিয়ার লিগ ক্লাবগুলোকে স্বাধীন প্যানেলের সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে বলে জানা গেছে এবং তারা ক্ষতিপূরণ দাবি করার সুযোগ আছে কিনা সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে।
কী ছিল ১১৫টি অভিযোগে?
২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ সিটির বিরুদ্ধে ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগ আনে। এর মধ্যে রয়েছে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫৪টি অভিযোগ সঠিক আর্থিক তথ্য না দেওয়ার, ১৪টি অভিযোগ খেলোয়াড় ও ম্যানেজারের বেতন সংক্রান্ত ভুল রিপোর্টের, ৫টি অভিযোগ উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে ভঙ্গের, ৭টি অভিযোগ প্রিমিয়ার লিগের ফিনান্সিয়াল ফেয়ার প্লে ভঙ্গের এবং ৩৫টি অভিযোগ ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত তদন্তে সহযোগিতা না করার।
টকস্পোর্টের বেন জ্যাকবস জানিয়েছেন, "আমার বোঝা অনুযায়ী একটি ক্যাটাগরিতে শুধু সিটি নির্দোষ প্রমাণিত হয়েছে, বাকি সব ক্যাটাগরিতে দোষী। এর মানে এই নয় যে ১১৫-এর মধ্যে ১১৪, বরং একটি বাকেট বাদে সব বাকেটে দোষী"।
কি শাস্তি হতে পারে?
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শাস্তির মধ্যে পয়েন্ট কাটা, বড় অঙ্কের জরিমানা, এমনকি শিরোপা কেড়ে নেওয়া বা প্রিমিয়ার লিগ থেকে অবনমন পর্যন্ত হতে পারে। সম্ভাব্য শাস্তি হিসেবে পয়েন্ট কর্তন, সীমাহীন জরিমানা বা লিগ থেকে বহিষ্কার পর্যন্ত উল্লেখ করা হয়েছে প্রিমিয়ার লিগের হ্যান্ডবুকে।
ম্যানচেস্টার সিটি সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছে এবং তাদের দাবি তাদের কাছে "অকাট্য প্রমাণের একটি বিস্তৃত ভাণ্ডার" রয়েছে। এর আগে উয়েফার দুই বছরের চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞা কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS) বাতিল করেছিল।
এই রায় যদি চূড়ান্ত হয়, তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় শাস্তির নজির হতে পারে এবং লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের মতো দলগুলো পিছনের শিরোপা ফিরে পাওয়ার দাবি তুলতে পারে।
ডেস্ক রিপোর্ট: প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল, দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের মহড়া। ফলাফল - ফিফা আশিয়ান কাপে বড় ব্যবধানে হার দিয়ে মিশন শুরু করল বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তার ঐতিহাসিক গেলোর ...
স্টাফ রিপোর্টার: এশিয়ার বৃহত্তম ক্রীড়া উৎসব ২০তম এশিয়ান গেমস Aichi-Nagoya ২০২৬ এর টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানসহ ১৩টি খেলার টি ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসের ৫ম দিন ছিল ঘটনাবহুল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অ্যাথলেটিক্স, রোয়িং, উশু, শুটিং ও হকিতে একাধিক পদকের ফয়সালা হয়েছে।বাংলাদেশের দিন ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে বাংলাদেশের গ্রাফটা আরও নিচে নামল। ২০১০ ও ২০১৪ সালে টানা দুই আসরে ফাইনালে উঠে রুপা জেতা দলটি এবার ব্রোঞ্জ পদকের লড়াইটিও জিততে পারল না। জাপানের আইচিতে চলম ...
সব মন্তব্য
No Comments