ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘরে চাচাতো ভাইকে প্রেমিকার সাথে দেখে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিক। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (২৬) ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলাম (৪৪) কে আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। বর্তমানে সে পরিবার নিয়ে সাভারে বসবাস করে। তার স্ত্রী ও দুই ছেলে আছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক মেয়ের সাথে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। সে মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়াতে আসত। এরই মাঝে নজরুল খবর পায় পাখি তার চাচাতো ভাই সুমনের সাথে প্রেমে মজেছেন। এই খবরে বুধবার ভোরে পাখিকে হত্যা করার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার ঘরে ঢুকে পড়েন। ঘরে প্রবেশ করে দেখেন পাখির সাথে তার চাচাতো ভাই সুমন। এই অবস্থায় নজরুল হামলা করলে ছুরিকাহত হয় সুমন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। নজরুলের দেওয়া এই তথ্য পুলিশ যাচাই-বাছাই করছে। নজরুল ও পাখিসহ তার পরিবারকে মুখোমুখি করে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments