ডেস্ক রিপোর্ট: আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেন। ট্রাস্টের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী বেগম মাসুরা হোসেন ডকুমেন্টসমূহ গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৭ই মার্চ ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত উদযাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতার জীবন ও আদর্শকে বিশেষভাবে পর্যালোচনার লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থ, স্মরণিকা, কফি টেবিল বুকসহ বিভিন্ন দিবস বিষয়ক পোস্টার। এছাড়াও টুঙ্গিপাড়ার মাটিসংবলিত মুজিববর্ষের শ্রদ্ধাস্মারক ও মুজিববর্ষের লোগোসংবলিত বিভিন্ন ধরনের স্যুভেনির নির্মিত হয়েছে। মুজিববর্ষ জুড়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও জাতির পিতাকে নিয়ে নির্মিত অডিওভিজ্যুয়াল ও প্রামাণ্যচিত্র, টিভিসি ইত্যাদির ডিজিটাল সংকলনও প্রস্তুত হয়েছে।
জাতীয় বাস্তবায়ন কমিটির সকল প্রকাশনা, পোস্টার, স্যুভেনিরের সাথে জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রতিবেদন এবং হার্ডড্রাইভে মুজিববর্ষের ৩৮ হাজার ৬৯৭টি স্থিরচিত্র, সকল সভা ও অনুষ্ঠানের মোট ১০৫ ঘণ্টার ভিডিও, আয়োজিত সকল অনুষ্ঠানের আলোচনা ও সাংস্কৃতিক পর্ব, নির্মিত ১২টি টিভিসি, ৩০টি প্রামাণ্যচিত্রের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হলো। এর আগে আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরেও ডকুমেন্টসমূহের কপি ও অনুলিপি সংরক্ষণের জন্য দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ...
স্টাফ রিপোর্টার: এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, যা জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন জোরদারভাবে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্ ...
সব মন্তব্য
No Comments