কপ৩০ শেষ: বেলেমে ঘোষিত নতুন প্রতিশ্রুতি, বিতর্ক রইল জ্বালানি রোড ম্যাপ নিয়ে

প্রকাশ : 23 Nov 2025
কপ৩০ শেষ: বেলেমে ঘোষিত নতুন প্রতিশ্রুতি, বিতর্ক রইল জ্বালানি রোড ম্যাপ নিয়ে

রফিকুল ইসলাম সুজন: ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেল কপ৩০ শেষ হয়েছে শনিবার (২২ নভেম্বর) । পায় দুই সপ্তাহের টানা আলোচনার পর দেশগুলো 'বেলেম প্যাকেজ' নামে একটি সমঝোতা ঘোষণা করে সম্মেলনের পর্দা নামায়। এত জলবায়ু অভিযোজন, অর্থায়ন, বন রক্ষা ও ন্যায়সঙ্গত শক্তি পরিবর্তনের বিষয়ে এতাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


ত্রিগুণ বেড়েছে অভিযোজন তহবিল

সমামেলনে গৃহীত সবচেয়ে বড় ঘোষণা হলো-দুর্বল ও জলবায়ু-ঝুঁকুপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন তহবিল ২০৩৫ সাল পর্যন্ত তিনগুণ বৃদ্ধির প্রতিশ্রুতি। এতে ক্ষতিগ্রস্থ দেশগুলো বন্যা, কৃষি বিপর্যয়সহ জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব মোকাবিলায় বাড়তি সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

ন্যাড্য স্থানান্তর ও নতুন গ্লোবাল উদ্যে্গ

শক্তি পরিবর্তনের সামাজিক-মানবিক দিক বিবেচনায় 'ন্যায্য স্থানান্তর' কাঠামো গ্রহণ করা হয়েছে। পাশাপশি প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রী লক্ষ্যে দেশগুলোকে দ্রুতগতিতে এগিয়ে আনতে দুটি নতুন উদ্যোগ-গ্লোবাল ইমপ্লিমেন্টেশন অ্যাক্সিলারেটর' এবং 'বেলেম মিশন'- ঘোষণা করা হয়।

বন রক্ষায় নতুন রোডম্যাপ

আমাজনসহ বিশ্বের বড় বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় একটি বিশেষ 'বেলেম রোডম্যাপ' তৈরী করা হবে, যা বন উজাড় কমানো, দুর্বল অঞ্চল শনাক্ত করা এবং আন্তর্জাতিক সহযোগীতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে।


বিতর্কে ঘেরা ফসিল জ্বালানি অধ্যায়

তবে সম্মেলনের সবচেয়ে আলোচিত অংশ ছিল ফসিল জ্বালানির ব্যবহার কমানোর প্রস্তাব। প্রাথমিক খসড়ায় কয়লা-তেল-গ্যাস থেকে বেরিয়ে আসার একটি বৈশ্বিক রোডম্যাপ ছিল। কিন্তু শেষ মুহূর্তে শক্তিধর কয়েকটি উৎপাদনকারী দেশের আপত্তিতে তা চূড়ান্ত চুক্তি থেকে বাদ পড়ে।

তবে ব্রাজিলের সভাপতিত্বে ভবিষ্যতে একটি পৃথক রোডম্যাপ তৈরীর ঘোষণা রাখা হয়েছে-যা যদিও বাধ্যতামূলক নয়।

অর্থায়নে বিপুল লক্ষ্য, সময়সীমা নিয়ে প্রশ্ন

দেশগুলো ২০৩৫ সালের পর প্রতিবছর প্রায় ১,৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলে। সমালোচকদেরমতে, প্রতিশ্রুতি বড় হলেও কার্যকর নজরদারি ও বাধ্যবাধকতায় ঘাটতি রয়ে গেছে।


সমাপনী বার্তা

সমামেলনের শেষে জাতিসংঘের জলবিয়ু সংস্থার প্রধান জানান, সহযোগীতা এখনও এগিয়ে চলছে, তবে লক্ষ্য অর্জন দেশগুরোর প্রতিশ্রুতি বাস্ত রূপ নেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। বেলেম প্যাকেজকে তাই অনেকে অগ্রগতির প্রথম ধাপ হিসেবে দেখঠেন, আবার কেউ কেউ এটিকে 'অসম্পূর্ণ জয়ের' নমুনা মনে করেছেন।


১০ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে শুরু হয় জাতিসংঘের ৩০তম বার্ষিক জলবায়ু সম্মেলন কপ৩০ । 

এবারের সম্মেলনে অংশ নেন ১৯০টিরও বেশী দেশ ও অঞ্চল, যেখানে প্রতিনিধি সংখ্যা ৫০ থেকে ৬০ হাজারের বেশী। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন, ক্ষয়ক্ষতি তহবিল, স্বাস্থ্য ও ন্যায়ভিত্তিক অর্থায়ন-এই বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীর, ভারত, বাংলাদেশ, ব্রাজিলসহ বিভিন্ন দেশের গুরুত্বপূণূ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। 


সম্পর্কিত খবর

;