ডেস্ক রিপোর্ট: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর ও নিরাপদ খেলার জায়গা তৈরিতে উৎসাহ দিতে ঢাকায় একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করে দেশের সবচেয়ে বড় ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড। বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজনটি রাজধানীর মিরপুর ২ থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের সামনে গিয়ে শেষ হয়; যেখানে স¤প্রতি উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা। বর্ণাঢ্য র্যালিতে শিশুসহ প্রায় ২০০ মানুষ অংশগ্রহণ করেন।
বর্নাঢ্য এ আয়োজনে ছিল রূপকথার বিভিন্ন চরিত্রের চরিত্রায়ণ, ব্যাবুল্যান্ডের নিজস্ব চরিত্র গাব্বুশ, টুটুন, ক্যাপ্টেন কিকো ও চাম্পু। সাথে আরও ছিল শিশুদের জন্য ম্যাজিক, এবং গান বাজনার আয়োজন ও রংবেরঙের বেলুন ও ফেস্টুন দিয়ে সাজানো ডেকোরেটিভ ট্রাক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এনামুল হক কলিন্স, ফ্রাঞ্চাইজি সদস্যের প্রতিনিধি মো. আসহাদুল্লা হাবিব, খান পাঠান, মো. কামরুজ্জামান শিকদার, মো. তৌহিদুল ইসলাম এবং নাফিজ আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
ঢাকা প্রথমবারের মত এই ধরনের ভিন্নধর্মী একটি প্যারেড আয়োজন করা হয়, যা উত্তর আমেরিকায় জনপ্রিয় ডিজনি প্যারেডের মতো।
বাবুল্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা, ইশনাদ চৌধুরী বলেন, “ক্রমবর্ধমান প্রযুক্তির দ্বারা গ্রাস করা বিশ্বে, শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা আমাদের কর্তব্য। বাবুল্যান্ড শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক বিকাশের বিষয়ে কথোপকথন শুরু করতে চায়।“
বর্তমানে ঢাকায় সাতটি শাখা পরিচালনা করছে এবং এর মাধ্যমে প্রতি মাসে ৭০,০০০ শিশুকে সেবা দিচ্ছে, বাবুল্যান্ড। দেশব্যাপী বাবুল্যান্ড শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments