বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাস ছেড়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের মধ্যস্থতায় প্রশাসনিক ভবন-২ থেকে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপাচার্য অসুস্থ হয়ে পড়ায় তার সুচিকিৎসার জন্য জেলা প্রশাসন হস্তক্ষেপ করে। বিকেল ৫টার দিকে ডিসি ও এসপি ক্যাম্পাসে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, উপাচার্য সরকারিভাবে নিয়োগ পেয়েছেন এবং তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই। একজন বয়স্ক মানুষ হিসেবে তার সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা বিষয়টি বুঝেছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তাকে বের করে আনা সম্ভব হয়েছে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে 'ভুয়া ভুয়া' স্লোগান দেন। আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী কৌশিক সহ অন্যরা জানান, তিনি আর কোনোদিন এই ক্যাম্পাসের মাটিতে পা রাখবেন না— এমন শর্তে তাকে যেতে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ভাষ্য, আমাদের একমাত্র ভিসি সায়েম স্যার। তারা অভিযোগ করেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন আটকে দিয়েছেন এবং অনেক শিক্ষককে হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা 'কমপ্লিট শাটডাউন' এবং শিক্ষক-কর্মকর্তারা কর্মবিরতি পালন করে আসছেন, ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
এরই মাঝে গত সোমবার ছাত্রদল নেতাদের নিয়ে উপাচার্য ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন শরীফুল আলম, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরপর থেকেই তাকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আজ সন্ধ্যায় জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় তিনি মুক্ত হন।
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
স্টাফ রির্পোটার: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ এবং মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষায় জিপ ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেছেন, ‘কোটি কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না। কোনো অনিয়ম করতে চাপ দেওয়া হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে জানিয় ...
সব মন্তব্য
No Comments