কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দীর্ঘ ৬ বছর খাল থেকে এক কলস পানিও সংগ্রহ করতে পারিনি। এমনিকি চাষ করেতে পারিনি রবিশষ্য। স্থনীয় একটি চক্র খালে বাঁধ দিয়ে লবন পানি ঢুকিয়ে মাছ চাষ করায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। খালটি উন্মুক্ত হওয়ায় কৃষকরা অনেক উপকৃত হবে। এমন কথা বলেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালের দুই পাড়ের বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে খালের তিন পয়েন্টের বাঁধ কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় খালের পড়ে মাছের ঘের পাহাড়া দেয়ার একটি ঘড় গুড়িয়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন এ খালটির ওইসব বাঁধ কেটে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়ায় খুশিতে আত্মহারা কৃষকসহ ভূক্তভেগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সম্মুখ্যে বাদুরতলী খাল উন্মুক্তের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধনে দাঁড়ায় টিয়াখালী ইউনিয়নের শত শত কৃষক। জেলা প্রশাসক ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেনী) পরিবারের শতভাগ পুনর্বাসন পর্যালোচনা সংক্রান্ত মতবিনিয় সভা শেষে গাড়িতে উঠতেই চোখে পড়ে এসব কৃষকদের। এসময় তিনি তাদের কাছে গেলে কৃষকরা জানান দু:খ-দুর্দশার কথা। বিষয়টি শুনে জেলা প্রশাসক সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খালটি ২৪ ঘন্টার মধ্যে উন্মুক্তের নির্দেশ দেয়।
খাল লাগোয়া কৃষক আবদুল খালেক হাওলাদার জানান, এ খালটি উন্মুক্ত হয়েছে। এখন থেকে কৃষকদের মিষ্টি পানির আরো কোন সমস্য হবেনা। চাষ করতে পারে রবিশষ্য। উপকৃত হবে খালের দুই পাড়ের বাসিন্দারা।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, এলাকার জনগনের দীর্ঘ দিনের দাবি ছিলো খালটি উন্মুক্ত করা। জেলা প্রশাসকের নির্দেশে বাদুরতলী খালটির তিনটি বাঁধ অপসারন করেন কলাপাড়া উপজেলা প্রশাসন। এর ফলে জনগনের বড় একটি আশা পূরন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ওই খালটি উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে সকল সরকারী খাল যেন দখল না হয় সেদিকে দৃষ্টি থাকবে বলে তিনি সাংবাদকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments