এলিনা হক: আসন্ন হজ উপলক্ষ্যে পবিত্র নগরী মক্কায় প্রবেশে দেশটিতে বসবাসকারী বিদেশিদের বিশেষ অনুমতি লাগবে। সৌদি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এ আদেশের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। মক্কা নগরীতে প্রবেশের চেক পোষ্ট গুলিতে অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। হজের সময় মক্কা প্রবেশের প্রয়োজনীয়তার উপযুক্ত কাগজপত্র দাখিল করে সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে এ পারমিট/ অনুমতি সংগ্রহ করা যাবে। যাদের হজ করার অনুমতি রয়েছে তাদের জন্য এ আইন কার্যকর হবে না। হজ মৌসুমে সারা বিশ্ব থেকে হজ করতে আসা আল্লাহর মেহমানদের সুবিধার্থে অতিরিক্ত মানুষের চাপ কমাতে প্রতি বছরই এ আইন জারি করা হয়। যারা চেক পোষ্টে অনুমতি প্রদর্শনে ব্যর্থ হবেন তাদের ফেরত পাঠান হবে। হজ মৌসুমে যানবাহন প্রবেশের আলাদা অনুমতি প্রয়োজন হবে। যাদের রেসিডেন্স পারমিট বা ইকামা মক্কার তাদের অনুমতির প্রয়োজন দরকার হবে না।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments