উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৩ কিশোরকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার উত্তর শোলক গামী পাকা রাস্তা সংলগ্ন টেলিরভিটা নামক মাঠে ৩ দিনের গ্রাম্য মেলা বসে। ওই মেলায় শোলক গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে রনি(৩০),পনির(২৫) ও যুগিহাটি গ্রামের মৃত কালাম খানের ছেলে কাওসার(৩০), রবিউল(২৩)সফিক(২০)সহ অজ্ঞাত ৪/৫জন মিলে জুয়ার আসর বসায়। এর প্রতিবাদ করে শোলক গ্রামের মৃত রহমান খানের ছেলে মুন্না খান(১৭), নুর আলম চোকদারের ছেলে আবির চোকদার(১৪), রিমন চোকদার(২৩), জালাল সরদারের ছেলে সিয়াম সরদার(১৫),সাহেব আলী খানের ছেলে আসাদুল খান(৪০)সহ স্থানীয় লোকজন। এ নিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৯ মে সন্ধ্যা ৭টার দিকে মুন্না খান তার বন্ধুদের নিয়ে মেলার পাশে বনভোজনের আয়োজন করলে। ওই বখাটে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে পরিকল্পিত ভাবে মুন্নাসহ তার বন্দুদের উপর অতর্কিত হামলা চালায়। কোপের অঘাতে রক্তাক্ত যখম হয় মুন্না খান,আবির চোকদার,সিয়াম সরদার। এরমধ্যে মুন্নার মাথা ,কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর যখম হয়। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। এ ব্যাপারে মামুন সিকদার বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আহত মুন্না খান জানান, বখাটে রনি, পনির, কাওছার, রবিউল, শফিকসহ কয়েকজন মিলে মেলার ভিতরে জুয়ার আসর বসায়। মূলত এর প্রতিবাদ করার কারণেই হত্যার উদ্দেশ্যে আমাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই সন্ত্রাসীরা। তারা এলাকায় মাদক, জুয়া, ইভজিটিজংসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার এস.আই সুদেব জানান আমি অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা। ঘটনাস্থল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে আহতর পরিবার ও এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments