ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি কারাবন্দি দলের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ হাসানুল হক ইনুর ডিভিশন বাতিল এবং গুরুতর অসুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ ১০ অক্টোবর ২০২৬ শনিবার জাসদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু ২০২৪ সালের ২৬ আগস্ট থেকে কারাবন্দি আছেন। তার কারাবন্দিত্বের ২ বছর ২ মাস ১৪ দিন অতিক্রান্ত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগে আক্রান্ত। ১৯৮৮ সালে সিলেটে জনসভায় ভাষণদানকালে তিনি প্রথম গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। পরে ২০১৭ সালে সিঙ্গাপুরের হৃদরোগ বিশেষজ্ঞরা তার দেহে আইসিডি (Implantable Cardioverter Defibrillator) নামে একটি ক্ষুদ্র যন্ত্র প্রতিস্থাপন করেন। এই যন্ত্রটি সিঙ্গাপুরের সার্ভারের সাথে যুক্ত থাকার মাধ্যমে তার হৃদযন্ত্রের ক্রিয়া সার্বক্ষণিক মনিটর করা হতো।
জাসদের অভিযোগ, গ্রেফতারের পর কারা কর্তৃপক্ষ তার শরীরের সাথে যুক্ত অতি প্রয়োজনীয় পোর্টেবল মনিটরটি খুলে ফেলে, যা এখনো সংযুক্ত করা হয়নি। ফলে সিঙ্গাপুর থেকে তার হৃদযন্ত্রের মনিটরিং বন্ধ রয়েছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারছেন না। দীর্ঘ কারাভোগ, শতাধিক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো এবং প্রিজন ভ্যানে ঘন ঘন আদালতে আনা-নেওয়ার কারণে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর ২০২৬ কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আইসিটি-তে হাজিরা শেষে ফেরার পথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ অস্বাভাবিক ও বুকে ব্যথা থাকা সত্ত্বেও তাকে কারা হাসপাতালে ভর্তি রাখা হয়নি বা বাইরের কোনো হাসপাতালে পাঠানো হয়নি। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তার স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গিয়েও তার গুরুতর অসুস্থতা প্রত্যক্ষ করেছেন।
এছাড়া আদালতের আদেশে প্রদত্ত তার ডিভিশন-১ গত ৬ অক্টোবর ২০২৬ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বর্তমানে তাকে কাশিমপুর কারাগার-২ এর একটি সেলে অন্য ৮ জন বন্দির সাথে রাখা হয়েছে।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি কারাবিধির ৬১৭ এবং ৯১০ অনুযায়ী তার ডিভিশন-১ পুনর্বহাল এবং উপযুক্ত হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত ...
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। বরং মাহফিলকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে, সর ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। শনিবার ১০ অক্টোবর দুপুরে নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির আগেই বড় ধরনের ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ ...
সব মন্তব্য
No Comments