আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। শনিবার ১০ অক্টোবর দুপুরে নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসা অবস্থায় তাকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস এবং আনন্দবাজারের লাইভ আপডেটে জানানো হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই ধরপাকড় চলে। দিল্লি পুলিশ এদিন বিক্ষোভের অনুমতি দেয়নি এবং রাজধানী জুড়ে ১৪ ধারা জারি করে ২০ হাজার পুলিশ ও ২৩ হাজার আধাসামরিক বাহিনী মোতায়েন করে।
হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে টিবিএস নিউজ জানিয়েছে, মমতা সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় ধর্নায় বসে সিইসির পদত্যাগের দাবি জানাচ্ছিলেন। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি সিজেপির যন্তর মন্তরের প্রতিবাদে যোগ দেবেন।
ইকোনমিক টাইমসের লাইভ ব্লগে বলা হয়েছে, মমতার সঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, শামিরুল ইসলাম ও সাকেত গোখলেকেও আটক করা হয়। তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
বাংলা সংবাদমাধ্যম আজতক বাংলা এবং এবিপি আনন্দ জানিয়েছে, বেআইনি জমায়েতের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারায় তাদের আটক করা হয়। কুণাল ঘোষ এক্স-এ পোস্ট করে লেখেন, দিল্লিতে মমতাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন, তার পরেই তাকে আটক করা হয়।
একই দিনে সকাল ১০টা ১৯ মিনিটে মুম্বাই থেকে আসা ফ্লাইট থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়। এছাড়া সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, নেহা বোরাসহ প্রায় ১০০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির আগেই বড় ধরনের ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ১০ অক্টোবর সকাল ৭টায ...
ডেস্ক রিপোর্ট: শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাণী দিয়েছেন।আজ ৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “শহীদ জেহাদ দিবস উপলক ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক, ৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় সংসদের সাবেক সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৪০তম প্রয়াণ দি ...
সব মন্তব্য
No Comments