ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: দেশের প্রচলিত আইন ও ধর্মীয় নিয়ম ভেঙে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ভাই- বোনদের বঞ্চিত করার অপচেষ্টা হিসেবে থানায় মিথ্যা ও সাজানো অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত ছোট দুই ভাই। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়।
জানা যায়, মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকার
মৃত নুরুল ইসলামের তিন ছেলে, পাঁচ মেয়ে। বাবা প্রায় ১৭ বছর হলো মৃত্যুবরণ করেন। ভিটা বাড়ির সম্পত্তি রেখে যান তিন বিঘা এক কাঠা পরিমাণ। বাজারে দোকান রেখে যান ৮ টি।
মৃত্যুকালীন তিনি ওয়ারিশ হিসেবে স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে যান। কয়েক বছর হলো স্ত্রীও মারা যায়।
বড় ছেলে মনির, বিপুল ও রাব্বি।
মা গত হওয়ার পর ছোট দুই ভাই ও বোনেরা জমির ওয়ারেশ মোতাবেক বন্টনের জন্য বললে তাল বাহানা করতে থাকে। এর আগে ছোট ভাই রাব্বিকে জেলে পাঠানোসহ ষড়যন্ত্র করে রিহাবে রাখা হয়। এবার মেজো ছেলে বিপুল জমির বন্টণ করতে বললে তার নামে হত্যা চেষ্টা ও ভাংচুরের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দুই ভাই বিপুল ও রাব্বি জানান, তাদের বাবা ১৭ বছর আগে স্থাবর সম্পত্তি তিন বিঘা এক কাঠা পরিমাণ বাড়ির জমি রেখে মারা যান। এছাড়াও রাস্তার পাশে ৮ টি দোকান রয়েছে। বড় ভাই মনির প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তাদের সম্পদের ভাগ বুঝিয়ে দেওয়ার। তবে বাবার মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনও সম্পত্তির আমাদের অংশ বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে। সে বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে একাধিক শালিসি বৈঠকে থাকছে না। প্রতিবাদ করলে মামলার হুমকি ধামকি দিচ্ছে। দুই দিন আগে নিজে ভাংচুর করে আমার দুই ভাইয়ের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। অভিযোগ করেছে হামলা ভাংচুর করে তাকে গুলি করেছি এবং দোকানে তালা মেরেছি। যা সম্পুর্ন মিথ্যা ও সাজানো নাটক। এবিষয়ে এলাকার মানুষের কাছে গেলে সঠিক তথ্য জানতে পারবেন। আমরা আমাদের পৈত্রিক বাড়ির সম্পত্তির বন্টন চাই। না চাইলে ভালো, চাইলেই হুমকি ধামকি দিচ্ছে।
বিপুল ও বাপ্পি তার বড় ভাই মনির ওরফে বাচ্চুর আনিত মিথ্যা অপবাদ ও অভিযোগের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান।
স্থানীয় ও দোকানের ভাড়াটিয়ারা জানান, সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ। গোলাগুলির ঘটনা ঘটেনি।
এদিকে দোকান তালা দেওয়ার অভিযোগ দোকানের ভাড়াটিয়ারা অস্বীকার করেন।
দোকানের ভাড়াটিয়ারা এমদাদুল হক ও রবি বলেন, আমাদের দোকানে কেউ তালা মারেনি এমনকি ক্ষতিপূরণ চাওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা। আমরা মনির ওরফে বাচ্চুর কাছে এমন কোন কথা বলিনি। যার প্রমান (রেকর্ড) আমাদের কাছে সংরক্ষিত আছে। বরঞ্চ দোকান ছেড়ে দিবো বললেও মনির সিকিউরিটি বাবদ জমা টাকা ফেরত দিচ্ছে না।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments