মর্নিং সান প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : 24 Jan 2025
মর্নিং সান প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রতিনিধি : মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ  জনাব প্রফেসর মোঃ আবুল হাসেম। 

  মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক  শেখ ফারুকউজ্জামান  ডেভিড ও ছড়া কার আহমেদ ছাব্বির।  মোট ৮ টি গ্রুপে ২৪ টি খেলায় ১২৫ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।  এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৪ ই ফেব্রুয়ারী বার্ষিক বনভোজনের দিন বিজয়ীদের মাঝে পুরষ্কার দেওয়া হবে।

সম্পর্কিত খবর

;