ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আপন ভাইয়ের বিরু্দ্ধে ভয়ভীতি দেখিয়ে চারতলা একটি বাড়ি দখলের অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট কলাবাগান থানাধীন ৯০ সেন্ট্রাল রোডের দুই কাঠার ওই বাড়িটি দখল করেন মোতাহার হোসেন জাহাঙ্গীর নামে সাবেক ওই বিএনপি নেতা। তিনি এক সময় নিউমার্কেট এলাকার ওয়ার্ড কমিশনার ছিলেন।
জানা গেছে, পারিবারিক ভাবে ২০১১ সালে বাবা একে আহমেদ হোসেন তার ৫ সন্তানের মধ্যে চারজনের নামে ৬ তলা বিশিষ্ট ওই বাড়িটি রেজেস্ট্রি করে দেন। এর মধ্যে সুইডেন প্রবাসী মোয়াজ্জেম হোসেন আলমগীরকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা, মোজাম্মেল হোসেন মুরাদকে নীচ তলা ও ষষ্ঠ তলা এবং দুই মেয়ে আফরোজ জাহান নাসরিন ও সামিয়া আহমেদকে দ্বিতীয় তলা লিখে দেন। অন্য দিকে বড় ছেলে মোতাহার হোসেন জাহাঙ্গীরকে দেন গ্রামের বাড়িসহ জমি ও নগদ ৮০ লাখ টাকা।
পারিবারিক একটি সূত্র জানায়, জাহাঙ্গীর তিন সন্তানসহ প্রথম স্ত্রীকে ছেড়ে ২০০৮ সালে সুলতানা রাজিয়া নামের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার একটি মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে তার বাসার কাজের ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন দ্বিতীয় স্ত্রী।এর জেরে ২০০৯ সালে কালাম সরদার নামের ওই ছেলেকে খুন করে বাড়ির ছাদ থেকে ফেলে দেন জাহাঙ্গীর।সে সময় খুনের ঘটনাটি নিয়ে ব্যাপক হইচই হয় এবং মামলা হলে দুই বছর তিনি পলাতক ছিলেন।
এছাড়াও ২০০২ সালে দেশব্যাপী চলা অপারেশন ক্লিন হার্ট চলাকালে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ও দীর্ঘদিন কারাভোগের পর ওয়ান ইলেভেনের সময় দীর্ঘ দুই বছর পলাতক ছিলেন তিনি।
জাহাঙ্গীরের ভাই সুইডেন প্রবাসী মোয়াজ্জেম হোসেন আলমগীর জানান, শেখ হাসিনা সরকারের পতন হলে ৫ আগস্ট রাতেই দলবল নিয়ে ১২০০ বর্গফুটের ওই বাড়িটি দখল করে নেন তার বড় ভাই। এসময় সব ভাড়াটিয়াকে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দেন তিনি। নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত জাহাঙ্গীর নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বাড়িটি দখলে রেখেছেন। তারা বিদেশে অবস্থান করায় কোনো ব্যবস্থা নিতে পারছেন্ না।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোতাহার হোসেন জাহাঙ্গীর বলেন, তা্র ভাইয়েরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিলে বিগত দিনে তাকে নানানভাবে হয়রাণী করেছেন।তিনি বাড়িটির সম্পূর্ণটা দখল করেননি। তবে বিষয়টি যদি পারিবারিক কিংবা সামাজিক ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয় তাহলে তিনি তা মেনে নেবেন।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments