কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হয়েছে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধনের জন্য আগামী ২১ মার্চ উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে বিভিন্ন সাজসজ্জা। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো রং বেরঙের আলপনা দিয়ে সাজানো জেলেদের মাছ ধরার ২২০ নৌকা। ইতোমধ্যে এ কাজ শেষে হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের দিন এ নৌকাগুলো বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনস্থলের পাশে রাবনাবাদ নদীতে ভাসবে। আর রং বেরঙের পোশাকে প্রতিটি নৌকায় ৫ জন করে ১১শ’ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে বরিশাল চারুকলা বিদ্যালয়ের ১০ জন শিল্পী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় ৪ দিন ধরে ১০ শিল্পী এ নৌকাগুলোকে লাল, সবুজ, নীল এবং হলুদ রঙের কাজ শেষ করেছে। এ গুলো বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে বিভিন্ন শ্লোগান, প্লেকার্ড, ফেস্টুন দিয়ে সুসজ্জিত অবস্থায় সারিবদ্ধ ভাবে থাকবে।
পর্যটন উদ্যোক্তা জলতরনীর স্বত্তাধিকারী আরিফ রহমান জানান, নৌকাগুলো প্রস্তুতের সময় স্বেচ্ছাসেবক হিসেবে চারুকলা শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করেছি। শিক্ষার্থীর হাতের নিপুন ছোয়ায় নৌকাগুলো বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে।
কুয়াকাটা মৎসজীবী সংগঠন আশার আলো সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ২২০ নৌকাকে রংবেরঙের ডিজাইন করে সাজানো হয়েছে। প্রতিটি নৌকায় পাঁচ জন করে জেলে থাকবে। বর্তমানে ওই নৌকাগুলো বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বাঁধা রয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments