আল মাসুদ পঞ্চগড়: সারাদেশের ন্যায় পঞ্চগড়ের স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করণের এক দফা দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড়ের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষকগণ এই স্বারকলিপি প্রদান কররন। এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গুলো গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।
এদিকে তৎকালীন সরকারের বৈষম্যের বিভিন্ন অভিযোগ তুলে বেতন বিহীন শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা, বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিওভূক্তির দাবি জানান শিক্ষকরা।
এ সময় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহব্বায়ক আবু বক্কর মো. এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খাঁ সহ জেলার স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments