আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হোমস শহরে জুমার নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। নিহত ও আহতদের মধ্যে সাধারণ মুসল্লি রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—মসজিদের ভেতরে আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। নামাজ শুরুর কিছু সময় পর সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
সিরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। জনসমাগমপূর্ণ স্থান, বিশেষ করে ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলার আশঙ্কা থাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, এ নৃশংস হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও শোক প্রকাশ করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments