ডেস্ক রিপোর্ট: রোবটকে চিরতরে 'চেহারা' ব্যবহার করতে দিলেই মিলবে কোটি টাকা। একটি রোবটকে নিজের মুখ ধার দেওয়ার বিষয়টি সিনেমা বা কোনো কল্পবিজ্ঞানের কাহিনীর মতো মনে হলেও বাস্তবে কিন্তু শিগগিরই এমন দিন আসতে চলেছে।
শনিবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রোবট নির্মাতা প্রতিষ্ঠান প্রোমোবট তাদের পরবর্তী হিউম্যানয়েড রোবটের জন্য একটি 'দয়ালু ও বন্ধুত্বপূর্ণ' চেহারা খুঁজছে। ২০২৩ সাল থেকে বিভিন্ন হোটেল, শপিং মল এবং বিমানবন্দরগুলোতে সহায়তাকারী হিসেবে কাজ করবে রোবটগুলো।
প্রোমোবট চিরতরে তাদের চেহারা ব্যবহার করতে দিতে ইচ্ছুক, এমন সাহসী স্বেচ্ছাসেবককে 'চেহারার' বিনিময়ে দুই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৭০ লাখের বেশি) দেওয়ার প্রস্তাবও দিয়েছে।
প্রোমোবটের তৈরি রোটটগুলো ইতোমধ্যে বিশ্বের ৪৩টি দেশে নানা কাজে ব্যবহৃত হচ্ছে।
প্রোমোবট জানিয়েছে, আমাদের কোম্পানি ফেশিয়াল রিকগনিশন, বাকপটুতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে। ২০১৯ সাল থেকে আমরা সফলতার সঙ্গে হিউম্যানয়েড রোবট প্রস্তুত ও সরবরাহ করছি। তবে আমাদের নতুন গ্রাহকরা বৃহত্তম প্রকল্প চালু করেছে। এবং এজন্য তারা আইনি জটিলতা এড়াতে নতুন রোটবের চেহারার ব্যাপারে লাইসেন্স চাইছে।
এই কারণেই নতুন হিউম্যানয়েড রোবটের চেহারায় ব্যবহারের জন্য 'দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ' মুখ খুঁজছে প্রোমোবট।
এইজন্য ইচ্ছুকদের দুই লাখ মার্কিন ডলার দিতেও চাইছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে যারা ইচ্ছুক, তারা খুব সহজেই প্রোমোবটের অনলাইনে গিয়ে নিবন্ধন করতে পারবেন। সেখান থেকে অর্থের বিনিময়ে পছন্দের 'চেহারা' বেছে নেবে প্রোমোবট।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments