কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘূর্ণিঝড় রিমালের তান্ডব থেমে গেলেও উপকূলজুড়ে চলছে দুর্গত মানুষের আহাজারি। আঘাতের চিহ্ন সাগর পাড়ের কলাপাড়ায় স্পষ্ট হয়ে উঠেছে। লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ও মুঠোফোনের নেটওয়ার্ক। ডুবেছে শত শত পুকুর ও মাছের ঘের। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধ। এখনো পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি খাতে। অনেক পরিবার এখনও খোলা আকাশের নিচে ও বিভিন্ন অশ্রয়কেন্দ্রে বসবাস করছে। এদিকে দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার সরবরাহ করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
খোঁজ নিয়ে জানা যায়, কুয়াকাটার পাশে পশ্চিম খাজুরা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির বাইরের অংশ এবং সাগরের মোহনার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি জোয়ারের চাপে ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর, খ্রিষ্টানপল্লি, পশ্চিম হাজীপুর, নবীপুর, ফতেহপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। একই ইউনিয়নের গৈয়াতলা ও নিচকাটা জলকপাট এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান,সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাগরপাড়ের ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর ও চরগঙ্গামতি এলাকার বাঁধের বাইরের পাশের বাসিন্দারা। প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়ি পানির তোড়ে বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে ঘরের থালাবাসনসহ অন্য জিনিসপত্র। দুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়ে গত দুই দিন নির্ঘুম রাত কাটিয়েছেন। তবে গরু-ছাগল নিয়ে তারা বিপাকে পড়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় গরু-ছাগল বাঁধের ওপরে কিংবা উঁচু জায়গায় রাখা হয়েছে। প্রবল বর্ষণে গবাদিপশুর শোচনীয় অবস্থা তৈরি হয়েছে। তবে কী পরিমাণ গাছপালা উপড়ে পড়েছে, তা বন বিভাগ প্রাথমিকভাবে জানাতে পারেনি।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, রেমাল’র তান্ডবে অসংখ্য বৈদ্যুতিক খূঁটি ভেঙ্গে পড়েছে। গাছ পড়ে তার ছিড়ে গেছে। ট্রান্সফরমার নষ্ট হয়েছে। মিটার ও ইনসুলেটর ভেঙেছে এতে বিদ্যুৎ সরবরাহ ভেঙ্গে পড়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কলাপাড়া জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.শাহআলম বলেন, ঘূর্নিঝড় রেমাল’র তান্ডবে উপকূলের ৩০ টি স্পটে ১০ কি.মি. বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে গৈয়াতলা ও জালালপুর ৪৬ নম্বর পোল্ডার, ধূলাসার ও বালিয়াতলি ৪৭/৪ নম্বর পোল্ডার।
পৌর শহরের বাসিন্দা কলেজ শিক্ষার্থী চয়ন ডাকুয়া বলেন, গাছ পরে সস্পূর্ন বিধ্বস্ত হয় তার বসত ঘর। তাই বাড়ির পাশে একটি কলেজে তার পরিবার নিয়ে অবস্থন করছেন। তার সাথে কথা হলে কান্না জড়িত কন্ঠে জানান, তার বাবা গত তিন বছর হয় মারা গেছেন। এর পর ফুটপাতে একটি ছোট চায়ের দোকান দিয়েই সংসার চালায়। আবার এর মধ্য দিয়ে লেখাপাড়া খরচ চালাতে হয়। তাবে ঘূর্ণিঝড় তাকে নিঃস্ব করে দিয়েছে। এখন কিভাবে সে তার বসত ঘর নির্মাণ করবে এ নিয়ে দুঃশ্চিন্তায় এই শিক্ষার্থী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ঘূর্নিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জ্বলোচ্ছাস ও অতিবর্ষনে উপজেলার ধূলাসার, লালুয়া, বালিয়াতলি, লতাচাপলি, ধানখালী, চম্পাপুর, মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নে ৪ হাজার ৬ শত ৯০টি পুকুর, যার আয়তন ৪১০.২৫ হেক্টর এবং ৭৭৮টি ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে উপজেলার বিশ হাজার হেক্টর আবাদী জমি পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের করলা, ঝিঙ্গা, ঢেঁড়স, পুঁই শাক, গিমা কলমী শাক, চিচিঙ্গা, শসা, কলা ও আমের বাগান।
উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো.হুমায়ুন কবির বলেন, ’ঘূর্নিঝড় শেষে দুর্গত মানুষের সহায়তায় ১০০ মে.টন চাল ও নগদ দেড় লক্ষ টাকা হাতে পেয়েছি। এছাড়া আরও নগদ ৫ লক্ষ টাকা, গো-খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য ২ লক্ষ টাকা, আরও ২০০ মে.টন চাল ও ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদা দুর্গত মানুষের পাশে আছি। দুর্যোগকালীণ সময়ে ও পরে দুর্গত মানুষকে শুকনো খাবার, ত্রান সুবিধা সহ রান্না করা খিচুড়ী প্যাকেট সরবরাহ করেছি। দুর্গত মানুষকে ত্রান দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগামী দুই এক দিনের মধ্যে কলাপাড়া পরিদর্শনে আসার কথা রয়েছে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments