ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সকাল সাড়ে ১০টায় মরদেহ উদ্ধার করছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া স্টেশনের উত্তর আউটার সিগনাল এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মজহারুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments