স্টাফ রিপোর্টার: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান BYD বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ আয়োজনের মাধ্যমে নতুন মাইলফলক স্থাপন করেছে। রাজধানী ঢাকায় ব্র্যান্ডটির সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের পাশাপাশি ক্রেতাদের জন্য বিশেষ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (গতকাল) তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে প্রায় ৬,০০০ বর্গফুট জায়গাজুড়ে নতুন শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়া উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।
উদ্বোধনী বক্তব্যে কেৎসু ঝ্যাং বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার এবং নতুন এই শোরুমের মাধ্যমে দেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি প্রযুক্তি আরও সহজলভ্য হবে।
শোরুম উদ্বোধনের পর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান। এতে বিওয়াইডির এনইভি প্রি-অর্ডার করা ক্রেতা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, মতবিনিময় সভা এবং আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, দেশের সবচেয়ে বড় শোরুম উদ্বোধন এবং ক্রেতাদের হাতে গাড়ি তুলে দেওয়ার মাধ্যমে ব্র্যান্ডটির প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অটোমোটিভ বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো বিওয়াইডি। একই সঙ্গে টেকসই ও আধুনিক পরিবহন সমাধান প্রদানে প্রতিষ্ঠানটির অঙ্গীকারও নতুনভাবে প্রতিফলিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments