বশেমুরবিপ্রবি প্রতিনিধি :হেমন্তের ঝিরিঝিরি বাতাসের পথ ধরে প্রকৃতিতে নেমেছে শীত। আর এই নবাগত শীতকে বরণ করতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শীত বরণ উৎসব ‘নবনীতক' উদযাপিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে থেকে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিকেলে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে রাতে প্রশাসনিক ভবন সংলগ্নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাদাকালো, কূপজল, অটিমেস ও অচিন পাখি ব্যান্ড মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে। এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, উপ- উপাচার্য অধ্যাপক ড. সামসুল আলম, ছাত্র উপদেষ্টা ড. মো. শরাফত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, শিক্ষার্থীদের ভিন্নধর্মী এই উৎসব দেশের আবহমানকাল ধরে চলমান সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। পড়াশোনার সাথে তাদের দেশীয় সংস্কৃতির প্রতু শ্রদ্ধা ও ভালোবাসা বেঁচে থাকুক
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments