স্বর্ণের ভড়ি দুই লাখ ছাড়িয়েছে

প্রকাশ : 06 Oct 2025
স্বর্ণের ভড়ি দুই লাখ ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে।   সোমবার (৬ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। 

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং নতুন সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

সিদ্ধন্তনুযায়ি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে হবে ২ লাখ ৭২৬ টাকা করা হয়েছে।


২১ ক্যারেটর প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায় বিক্রি করা হবে।


সম্পর্কিত খবর

;