কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে আবারো একটি মৃত কচ্ছপ। এটির আনুমানিক ওজন ২০ থেকে ২৫ কেজি। রবিবার দুপুরের দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় এ কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে এ কচ্ছপটি মাটি চাপা দেয়। এ কচ্ছপটি অর্ধগলিত এবং এটির পেটে ডিম ছিলো। উপক‚লে ডিম ছাড়তে এসে জেলেদের জালে আটকে এটি মারা যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কি কারনে মারা গেছে সেটা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কচ্ছপটি জোয়ারের তোরে ভেসে এসে সৈকতে আটকা পরে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। যাতে পরিবেশের দূর্গন্ধ না ছাড়ায় এজন্য এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়। এটি নিয়ে এবছর কুয়াকাটা সৈকতে মোট ৫ টি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে জেলেদের জালে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারনা করেছে মৎস্য গবেষক সহ স্থানীয়রা।
ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপক‚লে চলে আসে। যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে পারে। তবে এটার বয়স ১৫-২০ বছর। কচ্ছপটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে এই গবেষক জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments