ডেস্ক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; সাংবাদিকতা একটি মহান পেশা। যে পেশা মানুষকে সচেতনতার পাশাপাশি আদর্শ ও নীতিবান করে গড়ে তোলে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের প্রকৃত সত্য জানাতে সহায়তা করে।
আজ জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে ঢাকা সাব- এডিটরস কাউন্সিল( ডিএসইসি) আয়োজিত নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আবুল কালাম হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন,বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ,ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সম্পাদক আকতার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ ফারুক বলেন, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জনমত গঠিত ও প্রভাবিত হয়। সাম্প্রতি সুনামগঞ্জ এ ফসলরক্ষা বাঁধ নিয়ে কয়েকটি মিডিয়ার পরিবেশিত অতিরঞ্জিত সংবাদ উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী জাহিদ আরো বলেন; আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধশালী দেশ উপহার দিয়ে যেতে হবে, যাতে করে তারা বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারে। দেশ আমাদের সকলের। তাই সকলেই দেশের প্রতি দায়বদ্ধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় একসাথে কাজ করবো এহোক আমাদের অঙ্গিকার।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয় এবং সবাই ক্রেস্ট দেয়া হয়।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments