মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে রবিবার গভীর রাতে ব্রজপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা হলে, উপজেলার বাজিৎখা গ্রামের শহীদ ফকিরের ছেলে রাসেল ফকির (৩৫) এবং চরলতা গ্রামের এছাহাক বিশ্বাসের ছেলে মোঃ শহীদ বিশ্বাস। জানা গেছে, মৃত রাসেল ফকির এবং মোঃ শহীদ বিশ্বাস সম্পর্কে জামাই-শ্বশুর। সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার আনুমানিক ১২টার সময় গজারিয়া নদীতে মাছ শিকার করতে যায়, জামাই রাসেল ফকির এবং শ্বশুর মোঃ শহীদ বিশ্বাস। এসময় হঠাৎ তাদের জেলে নৌকার উপর বজ্রপাতের ঘটনা ঘটলে এই দূর্ঘটার শিকার হয়। পরে পার্শ্ববর্তী জেলেরা এগিয়ে এসে নৌকায় শহীদ বিশ্বাসের লাশ পড়তে থাকতে দেখেন। পরবর্তীতে সোমবার সকালে অপর জেলেদের জালে রাসেল ফকিরের লাশও পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments