ইবি প্রতিনিধি: ৮ এপ্রিল ‘বাংলাদেশ স্কাউটস দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে ‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
শুক্রবার (০৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী স্থানসমূহে এ অভিযান পরিচালনা করেন ইউনিট কাউন্সিলের রোভার ও গার্ল-ইন রোভাররা।
ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি ও সিনিয়র রোভারমেট আখতার হোসেন আজাদের নেতৃত্বে এ পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
তিনি বলেন, ইবি রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। আমাদের একটু সচেতনতা পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে।
প্রসঙ্গত, সকাল ৮টায় পতাকা উত্তোলন পর বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপ, ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক রোভার মুসা হাশেমী।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments