জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা এবং ৭ম বিজ্ঞান অলিস্পিয়াড উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান। ফাষ্ট ফুডের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, প্রফেসর আবু নসর, অধ্যাক্ষ আবুবক্কর সিদ্দিক, সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ,
উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা সহকারী প্রোগ্রাম মোতাহার হোসেন, মাস্টার রাশিদুল হাসান কামরুল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ছাত্র মাহফুজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-শিক্ষা
শাহাজাহান আলী শাহিন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করেন এবং মেলার সকল স্টল ঘুরে দেখেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments