সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউ তালাক দিলেন এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকা জুড়ে আলোচনা চলছে।
ওই যুকবের নাম জাকির হোসেন জেকে (৩৫)। তিনি উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রান্ধুণীগাছা গ্রামের বাসিন্দা। জেকে চরবানী পাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক।
স্থানীয়সূত্রে জানা যায়, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেন তিনি। মাইকে ঘোষণা দেওয়ার পরপরই এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেই আপলোড করেন। এতে তার ফেসবুকে আইডিতে চলে আলোচনার ঝড়। নানান মন্তব্যের কারণে পরবর্তীতে ভিডিওটি তিনি সরিয়ে ফেলেন। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) আছরের নামাজের পর এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, সে এর আগেও কয়েকবার তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেয়নি। তবে শেষ পর্যন্ত মসজিদের মাইকে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেন জাকির। তাই আছরের নামাজ শেষ করে মুসুল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের বউকে তালাক প্রদান করেন বলে জানিয়েছেন মসজিদের ইমামসহ স্থানীয় এলাকাবাসীরা।
এদিকে জাকির হোসেন জেকের বউ শিখা জানান, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। গত ১০ বছর থেকে নির্যাতনের শিকার হচ্ছি। স্বামীর বাড়িতে টিকতে পারেনি একদিনও। আর যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তালাক দেয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দাম্পত্য জীবনে তাদের ৮ বছর ও ৫ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নীরবে সব নির্যাতন সহ্য করেছি। নির্যাতনের ভয়ে দিনমজুর বাবার বাড়িতে থাকছি। জাকির হোসেন বিয়ে করেছেন একাধিক। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments