বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানী ঢাকায় ১৩ নভেম্বর 'লকডাউ' কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ। এই কর্মসূচির সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
জানাগেছে, তালা লাগানো হয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনিস্টিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট ও বিজ্ঞান ভবন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ফেসবুকে এসব ভবনের তালাবদ্ধ একটি পোস্টে লেখেন '১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। রকডাউন বিএসএল-চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন
, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালা খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়রের প্রক্টরের সঙ্গে কথা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments