স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন ও বন্ধ থাকা টুরিস্ট ভিসা চালু করার জন্য ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৭মে )সকালে বারিধারায় ভারতীয় দূতাবাসে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বিদায়ী সাক্ষাতে এই অনুরোধ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দুত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রণয় ভার্মাকে জাতীয় পার্টিরবপক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সাক্ষাতে আমরা বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
বিশেষ করে দু'দেশের মানুষে মানুষের সম্পর্ক কিভাবে আরো সুদৃঢ় করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন এবং শীঘ্রই টুরিস্ট ভিসা চালু করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপরও জোর দেয়া হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments