কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতা মূলক দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দক্ষিন চাকামইয়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র উদ্যোগে উপজেলা সিপিপি স্বেচ্ছা সেবকরা এতে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি’র উপ-পরিচালক মো.আসাদুজ্জামান খান। এছাড়া উপজেলা সিপিপি’র টিম লীডার আব্দুল মোতালেব ফকির, বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র ‘জনগোষ্ঠির উদ্যোগে দূর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্প ব্যবস্থাপক মো.শাকিল আহম্মেদ, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.মকবুল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দূর্যোগ মহড়া শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের আন্ধারমানিক নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামের অসচেতন মানুষদের সচেতনতার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই গ্রামের মানুষ প্রত্যক্ষ করেছে দূর্যোগের আগে এবং পরে কী কী করতে হবে। তবে বিদ্যালয়ের মাঠের চার পাশে মহড়া দেখতে গ্রামীন নারী-পুরুষের ভিড় ছিলো চেখে পড়ার মতো।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments