স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন নেতা তাঁর কর্ম আর দৃঢ়তা দিয়ে সময়ের সাথে হয়ে ওঠেন জনতার অবিসংবাদিত নেতা। ‘অবিসংবাদিত‘ শব্দটি কোন চিরকালীন শব্দ নয়, এটা অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন এবং তাঁর মানবিক মূল্যবোধ দিয়ে তিনি তা রক্ষা করবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস।
তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা প্রবন্ধ সংকলন "অবিসংবাদিত তারেক রহমান" -এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। আজ ঢাকায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে তিনি সংকলনটি উন্মোচন করেন। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন।
মন্ত্রী বলেন, একজন রক্ত মাংসের মানুষের পক্ষে এত প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তার ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলীগুলো অর্জন করেছেন।
উনিশ জন গুণী শিক্ষক-লেখক-চিন্তক-রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা এই বইয়ে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশ্লেষণ করেছেন। লিখেছেন তাঁর দর্শন, দৃষ্টিভঙ্গি, আদর্শ, কর্ম, স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেন প্রকাশক মনিরুল হক।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments