রাজধানীর শান্তিনগর মোড় থেকে ২শ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

প্রকাশ : 09 Mar 2023
রাজধানীর শান্তিনগর মোড় থেকে ২শ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ ) দুপুর ৩:৪০টায় রমনা মডেল থানার শান্তিনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতের নাম আফতাব মিয়া।
এ বিষয় সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, একজন মাদক কারবারি রমনা মডেল থানার শান্তিনগর মোড় এলাকার শান্তিনগর প্লাজার সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ আফতাবকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত খবর

;